১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জানা গেল কবে প্রকাশিত হতে পারে এইচএসসি পরীক্ষার ফল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 95

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল ১৮ অক্টোবরের আগেই প্রকাশ করা হতে পারে। দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, “সব বোর্ডের খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতের কারিগরি প্রক্রিয়া চলছে। নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে, তবে আমরা তার আগেই ফল প্রকাশের চেষ্টা করছি।”

আরও পড়ুন : সন্ধ্যার মধ্যেই ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

এ বছর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১৯ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ৩১ আগস্ট। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

পাবলিক পরীক্ষা আইনের বিধান অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সেই অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যেই ফল ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা গেল কবে প্রকাশিত হতে পারে এইচএসসি পরীক্ষার ফল

সর্বশেষ আপডেট : ০৩:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫