০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাগরের তলদেশে ৩০০ বছরের পুরানো জাহাজে মিলল গুপ্তধন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 175

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে তিন শতাব্দী আগে হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ স্প্যানিশগুপ্তধন। যেগুলোর মূল্য প্রায় প্রায় ১০ লাখ ডলারের মতো। খবর:এপি।

জানা যায়, ফ্লোরিডার আটলান্টিক উপকূলে খননের সময় একটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারী প্রতিষ্ঠানের ডুবুরিদের দল ১ হাজারটিরও বেশি সোনার ও রূপার মুদ্রা খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে এই মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে তৈরি হয়েছিল। এই খবর নিশ্চিত করেছে ‘১৭১৫ ফ্লিট-কুইন্স জুয়েলস এলএলসি’ নামের প্রতিষ্ঠানটি।

কোম্পানির পরিচালন প্রধান স্যাল গুতুসো বলেন, ‘এই আবিষ্কার শুধু ধনের নয়, ইতিহাসেরও। প্রতিটি মুদ্রা একেকটি সময়ের দলিল-স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগে যারা বেঁচে ছিলেন, কাজ করেছেন ও সমুদ্র পাড়ি দিয়েছেন, তাদের সঙ্গে সরাসরি সংযোগের প্রতীক। একবারে ১ হাজার মুদ্রা পাওয়া সত্যিই বিরল ও অসাধারণ ঘটনা।’

ইতিহাস বলছে, ১৭১৫ সালের ৩১ জুলাই, নিউ ওয়ার্ল্ড (বর্তমান লাতিন আমেরিকা অঞ্চল) থেকে স্বর্ণ, রূপা ও মূল্যবান রত্নভর্তি একদল স্প্যানিশ জাহাজ স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ভয়াবহ এক ঘূর্ণিঝড়ে জাহাজগুলো বিধ্বস্ত হয়ে পড়ে আটলান্টিকে, আর সেই সঙ্গে সাগরে ছড়িয়ে পড়ে তাদের বহন করা অমূল্য সম্পদ।

পরবর্তী শতাব্দীগুলোতে ফ্লোরিডার মেলবোর্ন থেকে ফোর্ট পিয়ার্স পর্যন্ত উপকূল জুড়ে সেই ১৭১৫ ফ্লিট থেকে লাখ লাখ ডলারের সোনার মুদ্রা উদ্ধার করেছেন নানা অনুসন্ধানকারী। সম্প্রতি পাওয়া কিছু মুদ্রায় এখনো তারিখ ও ছাপ অক্ষত রয়েছে, যা ইতিহাসবিদ ও সংগ্রাহকদের জন্য এক মূল্যবান তথ্যসূত্র।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাগরের তলদেশে ৩০০ বছরের পুরানো জাহাজে মিলল গুপ্তধন

সর্বশেষ আপডেট : ১২:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫