০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 104

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, শিগগিরই লন্ডন থেকে তিনি দেশে ফিরে আসবেন। 

বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়।

এখনও দেশে ফেরেননি কেন, এমন প্রশ্নে জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে ফেরা হয়নি। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

তিনি আরও বলেন, রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি— নির্বাচনের সঙ্গে, রাজনৈতিক দল এবং রাজনৈতি কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকব?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে- নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব।

নিরাপত্তার শঙ্কার প্রশ্নে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান

সর্বশেষ আপডেট : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫