০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 86

কক্সবাজারে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লিয়াকত আলীকে ঘরে ঢুকে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার লিংকরোড বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চার যুবক এসে ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে লিয়াকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর বলেন, লিয়াকত আলী লিংকরোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। 

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

এদিকে আহত বিএনপি নেতা লিয়াকত আলী জানান, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী আবদুল খালেক, কুদরত উল্লাহ ও সাহাব উদ্দিনকে তিনি চিনতে পেরেছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান গণমাধ্যমকে বলেন, বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে আবদুল খালেকের বিরোধ রয়েছে। দুজন পাল্টাপাল্টি মামলার আসামি। অতীতে দুর্বৃত্তের গুলিতে আবদুল খালেকের স্ত্রী খুন হয়েছিলেন।

লিয়াকত আলীকে গুলির ঘটনার পেছনে অন্য কিছু আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কক্সবাজারে ঘরে ঢুকে বিএনপি নেতাকে গুলি

সর্বশেষ আপডেট : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫