১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় ভয়াবহ আগুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 105

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে এ আগুন লাগে। দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : আমরা আয়নার মতো স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই: সিইসি

জিরাবো মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সবুজ ইসলাম জানান, খবর পাওয়ার পর জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও ডিইপিজেড ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় ভয়াবহ আগুন

সর্বশেষ আপডেট : ০২:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫