০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অস্ত্র সমর্পণের দাবি ভিত্তিহীন : হামাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 125

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে নাকচ করেছে হামাস। হামাস দাবি করেছে, এটি তাদের অবস্থান বিকৃত করে জনমত প্রভাবিত করার অপচেষ্টা।

রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার অধীনে আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র হস্তান্তরে হামাস সম্মত হয়েছে এমন খবর ছড়ালেও তা অস্বীকার করেছে সংগঠনটি।

হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি অভিযোগ করেন, এসব প্রতিবেদন হামাসের অবস্থান বিকৃত করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।

মারদাউই সাংবাদিকদের উদ্দেশে আহ্বান জানান যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার জন্য। তিনি বলেন, বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করেই সংবাদ প্রকাশ করা উচিত।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বন্দি বিনিময়, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণের মতো প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অস্ত্র সমর্পণের দাবি ভিত্তিহীন : হামাস

সর্বশেষ আপডেট : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫