০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 78

জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি। বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

সভার আলোচনায় জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন কৌশল এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন : শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশনের কাজে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি গণমাধ্যমও এ প্রক্রিয়াকে অসাধারণভাবে সমর্থন জানিয়েছে।”

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক আসিফ নজরুল ও আইনজীবী আদিলুর রহমান খান।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত মতামত ও সুপারিশ যাচাই-বাছাই শেষে সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন অল্প সময়ের মধ্যেই হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

সর্বশেষ আপডেট : ০১:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫