১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যার মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 100

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে।

গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অশীষ শেলার এক্স-এ (সাবেক টুইটার) শোক প্রকাশ করে লিখেছেন, ‘পিঞ্জরার খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।’

আরও পড়ুন : শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

স্থানীয় সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের শিবাজি পার্কের বৈকুণ্ঠ ধামে সন্ধ্যার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। পরিবার, ঘনিষ্ঠজন এবং ভক্তরা উপস্থিত থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

সন্ধ্যা শান্তারাম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। তার জন্ম নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন পরিচালক; সন্ধ্যার কণ্ঠস্বর ও উপস্থিতি দেখে তাকে বেছে নেওয়া হয়। এই ছবির মধ্য দিয়ে তার রূপালি পর্দার যাত্রা শুরু হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যার মৃত্যু

সর্বশেষ আপডেট : ০২:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫