০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, গরম বাড়ার আভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 86

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের প্রথমভাগে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা সামান্য বেড়ে গরমের অনুভূতি বাড়তে পারে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

সূর্যাস্ত হবে আজ সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

অন্যদিকে, শনিবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে অন্যত্র সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, গরম বাড়ার আভাস

সর্বশেষ আপডেট : ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫