০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুবিন গর্গকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে, দাবি সহশিল্পীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 98

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। তার ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন, জুবিনের মৃত্যু দুর্ঘটনা নয়— এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ভারতের সিআইডি কর্তৃক জমা দেওয়া রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত যৌথভাবে জুবিনকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। পরে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়।

রিমান্ডে জবানবন্দি দিতে গিয়ে শেখর জ্যোতি জানিয়েছেন, ঘটনার সময় সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। জুবিন যখন শ্বাসকষ্টে ভুগছিলেন, তখন তিনি তা উপেক্ষা করেন এবং পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে চালককে সরিয়ে ইয়টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন।

আরও পড়ুন : তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

শেখর জ্যোতির বয়ান অনুযায়ী, বিদেশের মাটিতে ঘটনার সত্যতা আড়াল করতে সিদ্ধার্থ ও শ্যামকানু আগেই পরিকল্পনা করে রেখেছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যেককে ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, সিঙ্গাপুরের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যান জুবিন গর্গ। গায়কের স্ত্রী গরিমা গর্গের হাতে ওই প্রতিবেদন হস্তান্তর করেছে সিঙ্গাপুর সরকার।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুবিন গর্গকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে, দাবি সহশিল্পীর

সর্বশেষ আপডেট : ০৫:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫