১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জানা গেল আগামী বছর রোজা শুরুর সম্ভাব্য তারিখ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০০:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 124

২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার—এমনটাই জানাল সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি। প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যেতে পারে ১৭ ফেব্রুয়ারি বিকেলে। তবে ওই দিন সূর্যাস্তের পর চাঁদ মাত্র এক মিনিটের মধ্যেই অস্ত যাবে। ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই রোজা শুরু হওয়ার সম্ভাব্য দিন হিসেবে ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, চাঁদ দেখা সাপেক্ষেই রমজান শুরুর বিষয়টি চূড়ান্ত হবে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন : গাজায় ফের ত্রাণ পাঠাবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন

আবুধাবিতে রমজানের শুরুতে দৈনিক রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাসের শেষে সময় বাড়তে বাড়তে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সঙ্গে দিনের দৈর্ঘ্যও কিছুটা বাড়বে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রমজানের শুরুতে আমিরাতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মাসের শেষভাগে বসন্তকালীন আবহাওয়া প্রভাব ফেলতে শুরু করবে, তখন তাপমাত্রা বেড়ে যেতে পারে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় পশ্চিমা বাতাস ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ গড়ে ১৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা ওই মৌসুমের স্বাভাবিক ধারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা গেল আগামী বছর রোজা শুরুর সম্ভাব্য তারিখ

সর্বশেষ আপডেট : ১২:০০:২২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫