০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যুর অভিযোগ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 164

ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ সেবনের পর অন্তত ১১ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিতর্কিত সিরাপ ‘কোল্ডরিফ’-এর বিক্রি বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। একইসঙ্গে বাজার থেকে সিরাপটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দপ্তরের এক কর্মকর্তা জানান, ১ অক্টোবর থেকে তামিলনাড়ুতে সিরাপটির বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে কাঞ্চিপুরম জেলার সুঙ্গুভারচাত্রামে অবস্থিত উৎপাদন কেন্দ্রে পরিদর্শন চালিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সংগৃহীত নমুনায় ‘ডাইথাইলিন গ্লাইকল’ নামের ক্ষতিকর রাসায়নিক রয়েছে কি না, তা পরীক্ষার জন্য সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের আগে পর্যন্ত কোম্পানির উৎপাদন কার্যক্রমও স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

অধিকর্তা আরও জানান, এই কোম্পানি নিয়মিতভাবে রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে ওষুধ সরবরাহ করে। শিশু মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, দুই বছরের কম বয়সী শিশুদের কাশি বা সর্দির ওষুধ প্রেসক্রাইব করা যাবে না।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ইতোমধ্যে বাজারে থাকা কোল্ডরিফ সিরাপের মজুত জব্দ শুরু হয়েছে। পরীক্ষাগার থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত উৎপাদন সংস্থাকে কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ বহাল থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যুর অভিযোগ

সর্বশেষ আপডেট : ০২:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫