০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড় ও অতি ভারী বর্ষণের আভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 91

আবহাওয়া অফিস জানিয়েছে,  দুপুরের মধ্যে  ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।  আশঙ্কা করা হচ্ছে ঝড়ের সাথে এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ।

পাশাপাশি  দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং  সারা দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড় ও অতি ভারী বর্ষণের আভাস

সর্বশেষ আপডেট : ১০:৩২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫