০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 84

জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন চলতি বছরের (২০২৫) ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

দলের একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে। যেটির একটিতে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের নাম।

অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নাম।

দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা তিনজনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারাদেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২৫ ডিসেম্বরের আগে দলের নির্বাচন সারবেন তারা। জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে।

আমির নির্বাচন সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে।

গঠনতন্ত্র অনুযায়ী তিন বছরের মধ্যে আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন

সর্বশেষ আপডেট : ০৩:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫