০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 81

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে, বাংলাদেশ সময় বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

ইউএনজিএ যোগদানের জন্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি গত ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন এবং ৩০ সেপ্টেম্বর মিয়ানমারের রোহিঙ্গা সংকট ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধন করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫