১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শান্তি পরিকল্পনা মানতে ফিলিস্তিনকে কড়া ধমক দিলে ট্রাম্প

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 111

ডোনাল্ড ট্রাম্প।

গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প যে ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন, তাতে সাড়া দিতে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট টাম্প বলেছেন, হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের যে কোনো ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি।

পরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সাথে ওই ২০ দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘সব আরব দেশ, মুসলিম দেশগুলো এতে সই করেছে। ইসরায়েলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি।’

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন নিহত

হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল তখন যা করতে চাইবে তাদের তাই করতে দেবেন।

তবে ইসরায়েল কী করবে, সেই বিষয়ে কোনো ইঙ্গিত তিনি দেননি।

মার্কিন প্রেসিডেন্ট এসময় বলেন, হামাস ইতোমধ্যেই চড়া মূল্য দিয়েছে এবং তাদের নেতৃত্ব “তিন দফায় হত্যার” শিকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শান্তি পরিকল্পনা মানতে ফিলিস্তিনকে কড়া ধমক দিলে ট্রাম্প

সর্বশেষ আপডেট : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫