মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের (৭৮) মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে ছিলেন। পরে গত ৩১ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
কারা সূত্র জানায়, তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি ৫০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে সোমবার সকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুন : মোহাম্মদপুরে চিরুনি অভিযান, ২৯ অপরাধী ধরা
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, আবু তাহের নেত্রকোনা জেলার বাসিন্দা। আবু তাহেরের পিতা মঞ্জুরুল হক। ২০১৪ সালের ১২ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
ঢাকা ডেস্ক 









