০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে কেন ইন্টারনেট বন্ধ করে দেয়া হলো

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 129

আফগানিস্তানজুড়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্ধ করে দেয়া হয়েছে। তবে তালেবান প্রশাসন তাৎক্ষণিকভাবে এর কোনো ব্যাখ্যা দেয়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অতীতে তালেবানরা অনলাইন পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সামাজিক মাধ্যমে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ কিছু প্রদেশের ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করেছে।

আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ মাত্র ১ শতাংশ এর কাছাকাছি ছিল।

নেটব্লকস রয়টার্সকে দেয়া একটি ইমেইলে জানিয়েছে, সোমবার থেকে পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার চূড়ান্ত পর্যায়ে টেলিফোন পরিষেবাগুলোতেও প্রভাব পড়ে।

আফগানিস্তানের বেসরকারি চ্যানেল টোলো নিউজ তাদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে দর্শকদের সতর্ক করে বলেছে যে, কর্তৃপক্ষ মোবাইল ফোনের থ্রি-জি এবং ফোর-জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ক্ষেত্রে এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছে, শুধুমাত্র পুরনো টু-জি স্ট্যান্ডার্ড সক্রিয় থাকবে।

চলতি মাসের শুরুতে বালখের তালেবানের প্রাদেশিক মুখপাত্র বলেছিলেন যে, নেতাদের নির্দেশে ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘এই ব্যবস্থাটি পাপ প্রতিরোধের জন্য নেয়া হয়েছিল এবং সংযোগের চাহিদা মেটাতে দেশজুড়ে বিকল্প ব্যবস্থা স্থাপন করা হবে।’

আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইন্টারনেটের গতি ফোর-জি থেকে টু-জি’তে নামিয়ে আনা হবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির অর্থনীতি এবং এর সরকারি প্রশাসকদের জন্য সম্ভাব্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আফগানিস্তানে কেন ইন্টারনেট বন্ধ করে দেয়া হলো

সর্বশেষ আপডেট : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫