০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 127

সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবার মৃত্যুর খবর দিয়ে দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন : সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। নরসিংদীতে একটি হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই

সর্বশেষ আপডেট : ১২:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫