১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 93

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষ শহর হিসেবে দীর্ঘদিন ধরে ঢাকার নাম উঠে আসছে। তবে সাম্প্রতিক সময়ে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নত হলেও এখনো মাঝেমধ্যে অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৭৭। এ স্কোর ‘মাঝারি’ মাপের দূষণ হিসেবে ধরা হয়। তালিকায় ঢাকার অবস্থান ২২তম।

আরও পড়ুন : সপরিবারে ওমরাহ পালন করবেন তারেক রহমান

একই সময়ে ১৮৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে উগান্ডার রাজধানী কামপালা ও ১৫৫ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই তৃতীয়, ১২৩ স্কোরে চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১০৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের দিল্লি ছিল।

বায়ুমানের একিউআই সূচক অনুযায়ী, ০–৫০ স্কোর ভালো, ৫১–১০০ মাঝারি, আর ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১–২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের বাইরে না যেতে এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫