০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন: ১৫০ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 106

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য শিগগিরই ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, পর্যবেক্ষকরা সবাই একসঙ্গে আসবেন না। তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ধাপে তাদের দলগুলো দেশে পৌঁছাবে। তারা ভোটকেন্দ্রে প্রবেশ, গোপন কক্ষে প্রবেশাধিকার, ভোট গণনায় উপস্থিত থাকা—এসব বিষয়ে জানতে চেয়েছেন। পাশাপাশি ফল প্রকাশের প্রক্রিয়া ও তা ওয়েবসাইটে প্রকাশিত হয় কি না সে সম্পর্কেও খোঁজ নিয়েছেন।

আরও পড়ুন : সাকিবকে ঘিরে ডিবির মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন মেঘনা আলম

এর আগে গত ২২ সেপ্টেম্বর রিকার্ডো সেলেরির নেতৃত্বে আট সদস্যের একটি প্রাক্-নির্বাচনি পর্যবেক্ষক দল ইসির সঙ্গে বৈঠক করে। পরে তারা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গেও আলাপ করেন।

আখতার আহমেদ বলেন, “তাদের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনকালীন বিভিন্ন সময়ে ছোট ছোট দলে প্রতিনিধিরা আসবেন। শেষ পর্যন্ত তারা পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাবেন। তবে সবাই একসঙ্গে ১৫০ জন আসবেন না।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় সংসদ নির্বাচন: ১৫০ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন

সর্বশেষ আপডেট : ০২:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫