১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নাটোরে জুস খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু, দাদি আটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 130

গুরুদাসপুরে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, মামলা দায়ের

নাটোরের গুরুদাসপুরে জুস খাওয়ার পর দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইকুড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, সাড়ে তিন বছর আগে রোলভা গ্রামের পায়েল খাতুনের বিয়ে হয় সোনাবাজু গ্রামের শাকিল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে শাশুড়ি সখেনা বেগমের সঙ্গে পুত্রবধূর দ্বন্দ্ব চলছিল। প্রায়ই তাদের মধ্যে কলহ ও নির্যাতনের ঘটনা ঘটত। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়ার পর পায়েল বাবার বাড়িতে চলে যান।

আরও পড়ুন : গুজব ছড়াতে ফ্যাসিস্টদের সহযোগীরা সক্রিয় হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মারা যাওয়া শিশুর মা পায়েল খাতুন জানান, শনিবার তিনি মামা শ্বশুরের বাড়িতে এক বিয়েতে যোগ দেন। দুপুরে সন্তানকে ঘুম পাড়িয়ে বাইরে যান তিনি। অভিযোগ করে বলেন, শাশুড়ি সখেনা বেগম বাচ্চাকে ঘুম থেকে তুলে জুস খাওয়ান। এরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পথেই শিশুটির মৃত্যু হয়।

অপরদিকে অভিযুক্ত দাদি সখেনা বেগম বলেন, “ছেলের কিনে আনা জুসই নাতিকে খাইয়েছি। কীভাবে এমন হলো বুঝতে পারছি না। আমাকে ফাঁসানো হচ্ছে।”

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, শিশুর দাদি সখেনা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নাটোরে জুস খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু, দাদি আটক

সর্বশেষ আপডেট : ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫