১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, আহত অন্তত ৪০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 91

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভা রূপ নিলো এক মর্মান্তিক ঘটনায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ে আয়োজিত সমাবেশে পদদলিত হয়ে নিহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন মানুষ।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ১৬ জন, পুরুষ ৯ জন এবং ৬ শিশু রয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন : অবশেষে স্বীকৃতি পেল নেত্রকোণার বালিশ মিষ্টি

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় মঞ্চে প্রবেশ করার পর বিপুল সংখ্যক মানুষ তাকে কাছ থেকে দেখার জন্য ব্যারিকেডের দিকে ধাবিত হন। একপর্যায়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হলে অনেকেই জ্ঞান হারান। তখনই শুরু হয় পদদলন, যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, সভায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়ায় প্রায় ৬০ হাজারে। এই অতিরিক্ত ভিড়ই বিপর্যয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিজয়ের মঞ্চে আসতে সাত ঘণ্টা দেরি হওয়ায় জনসমাগম ক্রমে বাড়তে থাকে। দীর্ঘ অপেক্ষা ও গাদাগাদি পরিস্থিতি শেষ পর্যন্ত এই ভয়াবহ ট্র্যাজেডি ডেকে আনে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, আহত অন্তত ৪০

সর্বশেষ আপডেট : ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫