০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 102

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৬০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ১৪২ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৫৪৯ জন নিহত এবং প্রায় ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মরদেহ আটকে আছে এবং সীমিত সরঞ্জামের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন : ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে যে অভিযোগ করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

এছাড়া, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিয়মিত হামলার মুখে পড়ছেন সাধারণ মানুষ। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৫ জন নিহত এবং ৩৩ জন আহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে ইসরায়েলে ১,২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকেই গাজায় তীব্র সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও এ অভিযান থামেনি। এরই মধ্যে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন— হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ আপডেট : ১০:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫