১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাছের ঘেরের মাচায় অসময়ের তরমুজ, বাজিমাত!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 231

ঘেরের পাড়ে তরমুজ চাষে সাফল্য পেয়েছেন খাইরুল নামে এক কৃষক। ছবি : সংগৃহীত

পুকুর পাড়ে মাচায় গাছে গাছে ঝুলছে সবুজ তরমুজ, কাটতেই ভেতরটা টকটকে লাল। মৌসুম না হলেও তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন নড়াইলের মোহাম্মদ খায়রুল বিশ্বাস। মাছের পাশাপাশি ঘেরের পাড়ে চাষ করেছেন হাইব্রিড জাতের তরমুজ ও মাস্কমেলন। নড়াইলের ভওয়াখালী গ্রামে এই আয়োজন করেছেন এই দৃশ্য।

কৃষি বিভাগের পরামর্শে তিনি প্রথমবারের মতো মাছের পাশাপাশি তরমুজ চাষের উদ্যোগ নেন খাইরুল। তরমুজ আর হলুদ মাস্কমেলনের এই ফলনের জন্য তার মুখে ফুটেছে আনন্দের হাসি। ঘেরের পাড়ে বাঁশ আর নেট দিয়ে তৈরি করা মাচায় ঝুলছে এসব তরমুজ।

খায়রুল বলেন, কৃষি বিভাগের পরামর্শ পেয়ে কম খরচে বেশি ফলন পাওয়ার আশায় ৬০ শতক জমির ঘেরের পাড়ে রোপণ করেছিলাম ২০৬টি চারা। বীজ বপনের মাত্র ৬০-৭০ দিনের মধ্যেই ধরে ফলন। এই তরমুজ আমাকে বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে।

খায়রুলের ঘেরের পাড়ে তরমুজ চাষে নিযুক্ত শ্রমিকরা জানান, প্রতি বছর বিভিন্ন ধরনের সবজি ও ফলমূলের আবাদ হয়, আর এবার অমৌসুমের তরমুজ ও মাস্কমেলন চাষ হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। আশেপাশে এত তরমুজ আর কোথাও চাষ করা হয়নি। তাদের ধারণা, এই ফলের চাষাবাদ পরিবেশবান্ধব এবং লাভজনক হবে।

আরও পড়ুন : অসময়ে রুমার বাগানে ঝুলছে বড় বড় আম

এইদিকে, খায়রুলের সাফল্য দেখে এই পদ্ধতিতে তরমুজ চাষে উৎসাহী হবেন আরও অনেক কৃষক। আধুনিক পদ্ধতির মাধ্যমে এই ফলের উৎপাদন আরও বাড়বে বলে প্রত্যাশা এই কর্মকর্তার।

এ বিষয়ে নড়াইল সদর নড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, খায়রুল বিশ্বাসের এই উদ্যোগ দেখায় যে আর্থিক সাফল্যের পাশাপাশি পরিবেশবান্ধব কৃষিও সম্ভব। অফসিজন তরমুজ চাষে সব সময়ই কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাছের ঘেরের মাচায় অসময়ের তরমুজ, বাজিমাত!

সর্বশেষ আপডেট : ০৩:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫