৪৫ তম বিসিএসে ৭ম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে পিএসসি। পিএসসির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৭০ জন আগামী ৫ থেকে ৮ অক্টোবর এ মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৫৭০ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd হতে ডাউনলোড করে সংগ্রহ করবেন। কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে।
ঢাকা ডেস্ক 









