০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাগরে ফের লঘুচাপের সম্ভাবনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 102

ছবি : সংগৃহীত

সাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, ‘সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে বাংলাদেশের উপর এর তেমন প্রভাব পড়বে না। ‘

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। একদিনের মাথায় মঙ্গলবার সেটি গুরুত্ব হারায়।

আবহাওয়া অধিদফতরের বৃহস্পতিবার সকালের বুলেটিনে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পাশের উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাগরে ফের লঘুচাপের সম্ভাবনা

সর্বশেষ আপডেট : ০২:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫