০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে হামলাকারীদের বিরুদ্ধে আখতারের মামলা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 109

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) নেতাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এয়ারপোর্টের নিকটবর্তী থানায় এ মামলা করেন তিনি। এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন আখতার হোসেন নিজেই।

আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আওয়ামী সন্ত্রাসীরা আবার আমাদের হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির নেতাকর্মীরা ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে এয়ারপোর্টের নিকটবর্তী থানায় আমি মামলা করি।

আখতার হোসেন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেনো আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করব। আমরা এ কথা বিশ্বাস করি, আওয়ামী সন্ত্রাসীদের অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রে হামলাকারীদের বিরুদ্ধে আখতারের মামলা

সর্বশেষ আপডেট : ০৩:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫