যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের কূটনৈতিক কর্মকাণ্ডকে তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ভারত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ড. ইউনূস বলেন, গত বছরের গণবিপ্লবকে ভারত সমর্থন করেনি, যার ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতির শিকার হয়েছে। একই সঙ্গে তিনি আঞ্চলিক সহযোগিতা জোট সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত ভুয়া খবর পরিস্থিতি আরও জটিল করেছে। তিনি বলেন, ‘ভারত থেকে অনেক ভুয়া তথ্য আসছে। গত বছরের গণবিপ্লবকে ইসলামি আন্দোলন হিসেবে উপস্থাপন করা হচ্ছে।’
আরও পড়ুন : কেন নিজের নাক ডাকার শব্দ আমরা শুনতে পাই না?
ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টিকেও সমালোচনা করেন। তিনি বলেন, ‘ভারতের এমন পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের উত্তেজনা বাড়িয়েছে।’
প্রধান উপদেষ্টা সার্ক জোটের কার্যক্রমে ভারতের ভূমিকার ওপরও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘সার্ক কার্যত স্থবির হয়ে আছে, কারণ একটি দেশের রাজনীতির কারণে জোটের কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।’ তিনি উল্লেখ করেন যে, আসিয়ান জোটের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন, যা আঞ্চলিক সহযোগিতার বিকল্প পথ হিসেবে বিবেচিত হতে পারে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী সম্মেলনটি ২০১৬ সালে হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার কারণে ভারত পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিতে পারেনি। এর পর জোট কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। ভারত বর্তমানে সার্ক সদস্য হলেও তারা পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন বিষয় বাংলাদেশকে বিমসটেকের মাধ্যমে জানাচ্ছে।
এছাড়া ড. ইউনূস সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিমসটেক সম্মেলনে বৈঠকও করেন।
সূত্র: এনডিটিভি
ঢাকা ডেস্ক 









