১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বার্সা শিবিরে দুঃসংবাদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 113

বার্সেলোনার তারকা মিডফিল্ডার গাভি। ছবি : সংগৃহীত

হাঁটুর অস্ত্রোপচারের কারণে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার গাভি। স্থানীয় সময় বুধবার ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘মেনিসকাস ইনজুরি থেকে সেড়ে উঠতে গাভির হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ কারণে আগামী চার থেকে পাঁচ মাস তাকে বিশ্রামে থাকতে হবে।’

২১ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার ২০২৩ সালে এই একই হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েছিলেন।

ইনজুরির কারণে আগস্ট থেকে মাঠের বাইরে আছেন গাভি। বার্সেলোনা প্রাথমিকভাবে ধারণা করেছিল প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সেড়ে উঠবেন তিনি। কিন্তু পরবর্তীতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন : পেনাল্টি বাঁচানোর পর প্রাণ হারালেন ব্রাজিলের এক গোলরক্ষক

বৃহস্পতিবার লা লিগায় রিয়াল ওভিয়েডোর বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে খেলবে বার্সা। এরপর রোববার রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দিবে। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে ঘরের মাঠে স্বাগত জানাবে কাতালান জায়ান্টরা।

সাম্প্রতিক এই ইনজুরির কারণে ২০২৬ সালের জানুয়ারির আগে গাভির মাঠে ফেরা হচ্ছে না। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবে মাঠে নামবে স্পেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বার্সা শিবিরে দুঃসংবাদ

সর্বশেষ আপডেট : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫