০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্বাচনে হারের পেছনে জো বাইডেনকে দুষলেন কমলা হ্যারিস 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 77
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান কমলা হ্যারিস। এ হারের পেছনে নিজ দলের নেতা জো বাইডেনকে দায়ী করেছেন হ্যারিস।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার আসন্ন বইয়ে লিখেছেন, তিনি মনে করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজাবাসীদের প্রতি পর্যাপ্ত সহানুভূতি দেখাতে পারেননি। এটিই তার হারের অন্যতম একটি কারণ।
হ্যারিস লেখেন, আমি জো-এর কাছে অনুরোধ করেছিলাম- তিনি যখন এই ইস্যুতে প্রকাশ্যে কথা বলেন তখন তিনি ইউক্রেনীয়দের দুর্দশার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, তেমনি নিরীহ গাজার বেসামরিক নাগরিকদের দুর্দশার প্রতিও একই সহানুভূতি যেন প্রকাশ করেন।
হ্যারিসের বই ‘১০৭ দিন’-এর কিছু অংশ অ্যাক্সিওস প্রকাশ করেছে। তাতে তিনি লেখেন, কিন্তু তিনি (জো বাইডেন) তা পারেননি। তিনি যখন আবেগের সাথে বলতেন, ‘আমি একজন জায়নবাদী’ তখন নিরীহ ফিলিস্তিনিদের সম্পর্কে তার মন্তব্য অপর্যাপ্ত এবং জোরপূর্বক মনে হতো।
প্রেসিডেন্ট নির্বাচনে হারের পেছনে গাজা ইস্যু, কমলা হ্যারিসের বিস্ফোরক তথ্য
ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা
উদ্ধৃতি অনুসারে, হ্যারিস মনে করেন ২০২৪ সালের নির্বাচনে তার হারের একটি কারণ ছিল মার্কিন প্রেসিডেন্টের নেতানিয়াহুকে প্রদত্ত উন্মুক্ত সমর্থনের ধারণা। সেই সমর্থন কাজে লাগিয়ে গাজায় বর্বরতা শুরু হয়।
হ্যারিস আরও লিখেছেন, ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ তার রানিং মেট নির্বাচনে ভূমিকা রেখেছিল। তবে ঠিক কীভাবে তা ঘটেছে তা উল্লেখ করেননি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচনে হারের পেছনে জো বাইডেনকে দুষলেন কমলা হ্যারিস 

সর্বশেষ আপডেট : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫