১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 94

রাজধানীর কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে নারিকেলবাগ এলাকায়। রাত আড়াইটার দিকে দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে যেসব জেলায়

আহতদের মধ্যে রয়েছেন শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও এক অজ্ঞাত যুবক (২৬)। প্রত্যক্ষদর্শী রাব্বি জানান, সংঘর্ষে মোট ছয়জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। অপর নিহত খাইরুল ইসলাম ছিলেন কেরানীগঞ্জের মো. ইউনুসের ছেলে। আহত শামসুল হক কেরানীগঞ্জের কামার্তা গ্রামের বাসিন্দা। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে দ্রুতগতির যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কেরানীগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ আপডেট : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫