০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষোভ প্রকাশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 96

যুক্তরাজ্য,কানাডা ও অস্ট্রেলিয়ার ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টা না পেরোতেই তাদের দলে যোগ দিয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল। 

এতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরম বন্ধুখ্যাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে মিত্রদের এমন পদক্ষেপের মোক্ষম জবাব দিবেন বলে হুঁশিয়ার করেছেন নেতানিয়াহু।

অন্যদিকে ট্রাম্প গুরুত্বপূর্ণ মিত্রদেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ‘নাটকীয় প্রদর্শনী’ বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে তাদেরকে রীতিমতো ধমকাতে শুরু করেছে মার্কিন রিপাবলিকান নেতারা। 

সোমবার (২২ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান ও টাইমস অব ইসরায়েল এসব তথ্য জানিয়েছে। 

রোববার (২১ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্রদেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াকে নাটকীয় প্রদর্শন বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেছেন, ‘আমাদের মনোযোগ কেবল গুরুতর কূটনীতিতে, নাটকীয় পদক্ষেপে নয়। আমাদের অগ্রাধিকার স্পষ্ট—জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি।’ 

এ সময় ট্রাম্প তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য হামাসকে দায়ী করেন।

আরও পড়ুন : এবারের পূজার কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ ছাড়া, গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মার্কিন রিপাবলিকান নেতারা।

এ পদক্ষেপকে ‘হঠকারী’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দপ্তরে চিঠিও পাঠিয়েছেন ২৫ জন আইনপ্রণেতা। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দিক থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ার করেছেন টেড ক্রুজসহ কয়েকজন মার্কিন সিনেটর।  

এর আগে, রোববার ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা ও সান মারিনো। এমনটা হলে বিষয়টি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের মিত্রদের থেকে ক্রমশ আরও বিচ্ছিন্ন করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষোভ প্রকাশ

সর্বশেষ আপডেট : ০২:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫