পুলিশ বাহিনীতে বড়সড় রদবদল এসেছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
আরও পড়ুন : উত্তাল সাগর, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে [এখানে ক্লিক করুন]
ঢাকা ডেস্ক 









