সম্প্রতি ভারতের গুজরাটের ভাদোদারায় ঘটেছে এক নাটকীয় ঘটনা । দোকানির দুটি পানিপুরি বা গোলগাপ্পা কম দেওয়ার প্রতিবাদে কয়েক ঘন্টা পুরো রাস্তা আটকে অবরোধে করেন এক নারী। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা যায়, ওই নারী ফুটপাতের পাশ থেকে এক পানিপুরি বিক্রেতার কাছ থেকে ২০ রুপি দিয়ে পানিপুরি কিনেছিলেন। যেখানে ২০ টাকায় ৬ টি পানিপুরি দেওয়ার কথা থাকলেও দোকানদার তাকে দেয় মাত্র ৪ টি। আর এতেই বাধে যত গন্ডগোল ।
এরপর পানিপুরি বিক্রেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগে রাস্তা আটকে অবরোধে বসে পড়েন ঐ নারী। কয়েক ঘণ্টা ধরে চলা এই অবরোধে যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলছেন— ২০ রুপিতে আমাকে দুটি পানিপুরি কম দিয়েছে। আর আমার সঙ্গে ঝগড়া করে।
পরে পুলিশ এসে ঐ নারীকে রাস্তা থেকে সরিয়ে দেন। পরবর্তীতে বাকি দুটি পানিপুরি তিনি পেয়েছেন কি না সেটা নিশ্চিত হওয়া যায় নি।
সূত্র : গালফ নিউজ।
ঢাকা ডেস্ক 









