সিলেট নগরী ও আশপাশের এলাকায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা।
আরও পড়ুন : আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরণের হিসেবে ধরা হয়। সাধারণত এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না, তবে ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে
ঢাকা ডেস্ক 









