০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 76

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুর বউবাজার এলাকায় একটি বাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন এবং তার স্ত্রী গৃহিণী। দুর্ঘটনার সময় পরিবারটি ভাড়া বাসার সপ্তম তলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তারা চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন : ভারতে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সিল জালিয়াতি, অতঃপর…

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪০ শতাংশ, তার স্ত্রী ইবার ৮ শতাংশ, ছেলে তাওহীদের ১৫ শতাংশ এবং তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

সর্বশেষ আপডেট : ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫