০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার আরব আমিরাত থেকে বাংলাদেশের জন্য এলো বড় দুঃসংবাদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 87

ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য আরেকটি দুঃসংবাদ এলো সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। দেশটি বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। 

অবশ্য বাংলাদেশ ছাড়াও এ অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আরও ৮টি দেশ। এগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন,  ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই ৯ দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।

২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে ভিসা আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার আরব আমিরাত থেকে বাংলাদেশের জন্য এলো বড় দুঃসংবাদ

সর্বশেষ আপডেট : ০২:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫