১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সালমান শাহর জন্মদিন আজ

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 111

ছবি : সংগৃহীত

‘স্বপ্নের নায়ক’ খ্যাত ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর ৫৫ তম জন্মদিন আজ। দক্ষ অভিনয়, সুদর্শন চেহারা আর বিশেষ স্টাইলের জন্য রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নেন এ স্বপ্নের নায়ক। 

১৯৭১ সালের আজকের এই দিনে (১৯ সেপ্টেম্বর) সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সালমান শাহ। বাবার নাম কমরউদ্দিন চৌধুরী। মায়ের নাম নীলা চৌধুরী। সালমানের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ।

সিনেমায় অভিনয়ের আগে টেলিভিশন নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন এ তারকা। সালমান শাহ অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘আকাশ ছোঁয়া’, ‘সব পাখি ঘরে ফিরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’, ‘ইতিকথা’, বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্নের পৃথিবী’। তারপরই সিনেমায় অভিনয়ের মাধ্যমে নব্বই দশকে চলচ্চিত্রে রোমান্টিক ঘরানার এক ভিন্ন ধারা তৈরি করেন সালমান।

আরও পড়ুন : জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

মাত্র ৩ বছরের ক্যারিয়ারে সর্বমোট ২৭টি সিনেমায় কাজ করেন সালমান। যার ১৩টি সিনেমাতেই চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।

সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি। এসব সিনেমা দিয়েই আজও অমর হয়ে আছেন ক্ষণজন্মা এ তারকা।

ঢালিউডে তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন সালমান শাহ। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির দর্শকদের হলে গিয়ে ছবি দেখার অনভ্যাস দূর করেছিলেন। তাই সালমান অভিনীত ক্যারিয়ারের ২৭টি সিনেমার সবকটিই ছিল ব্যবসা সফল সিনেমা।

১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। দাম্পত্য জীবনের ৪ বছরের মাথায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎই মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন অভিনেতা।

ওইদিন ঢাকার ইস্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদনে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সালমান শাহর জন্মদিন আজ

সর্বশেষ আপডেট : ০২:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫