সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক কাপ কফির মূল্য রেকর্ড গড়েছে। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া বিশেষ এক ব্র্যান্ডের কফি প্রতি কাপ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ দিরহামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ হাজার ৮৫৪ টাকা সমান।
আরও পড়ুন : আজকের আবহাওয়া
দুবাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত রোস্টার্স ক্যাফে গত সপ্তাহ থেকে এই ব্যয়বহুল কফি বিক্রি শুরু করে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কনস্ট্যান্টিন হারবুজ জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু কফি বিক্রি নয়, বরং প্রতিটি কাপে আলাদা অভিজ্ঞতা তুলে ধরা। তার ভাষায়, এই স্বীকৃতি কর্মীদের নিষ্ঠা ও দুবাইকে বৈশ্বিক কফি গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার প্রতিফলন।
রোস্টার্স ক্যাফের মেনুতে আরও রয়েছে জ্যামাইকা ব্লু মাউন্টেন কফি, যার দাম প্রতি কাপ ১১০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৪৫ টাকা) এবং গোল্ড ক্যাপুচিনো, যার দাম ৭৫ দিরহাম (প্রায় ২ হাজার ৪৮৬ টাকা)। এছাড়া তারা প্রিমিয়াম কফি বিনও বিক্রি করে, যেখানে ১৫০ গ্রামের একটি প্যাকেটের দাম ৩৫০ দিরহাম বা প্রায় ১১ হাজার ৫৯৯ টাকা।
ঢাকা ডেস্ক 









