০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রমজানের আগেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 69

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে, রমজান শুরুর পূর্বেই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপচারিতায় ড. ইউনূস এ কথা জানান।

আলোচনায় তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাংকিং খাত সংস্কার এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তার ভাষায়, ‘আমরা একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এমনকি কিছু ব্যক্তি ব্যাংক থেকে অঢেল টাকা তুলে বিদেশে পালিয়েছে।’

আরও পড়ুন : সোনার দামে আরও এক লাফ, হলো ইতিহাসে সবোর্চ্চ

আইএমএফ প্রধান জর্জিয়েভা ড. ইউনূসের নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করে বলেন, স্বল্প সময়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এবং এটি অনেকাংশে তার দক্ষতার ফল। তিনি যোগ করেন, ‘আপনার অর্জন প্রশংসনীয়। যখন পরিস্থিতি সবচেয়ে নাজুক ছিল, তখন আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি ছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’

ড. ইউনূস পুনরায় আশ্বস্ত করেন যে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট শেষে তিনি তার পূর্ববর্তী কর্মক্ষেত্রে ফিরে যাবেন।

ফোনালাপে আইএমএফ প্রধান বিশেষভাবে বাংলাদেশের ব্যাংকিং সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব আহরণের ওপর গুরুত্ব আরোপ করেন। তার মতে, ‘দেশকে শক্ত অবস্থানে নিতে সাহসী সংস্কার এখন সময়ের দাবি।’

আলোচনায় নেপালের চলমান যুব আন্দোলন, বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার ইচ্ছা এবং ঢাকা বিমানবন্দরের নতুন টার্মিনালসহ অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতিও আলোচিত হয়।

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বৈঠকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রমজানের আগেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সর্বশেষ আপডেট : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫