০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণ সূচকে আজ শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 98

বিশ্বের প্রধান দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমানের সূচক (একিউআই) আজ সকাল ১০টার দিকে ১৭১ এ দাঁড়িয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর ইরাকের রাজধানী বাগদাদ (একিউআই ১৬৭)। এরপর তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর (একিউআই ১৫৮), আর চতুর্থ স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা (একিউআই ১৫৭)।

অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা আজকের তালিকায় ২৭তম অবস্থানে রয়েছে। ঢাকার একিউআই স্কোর ৭১, যা ‘সহনীয়’ মানের মধ্যে ধরা হয়।

আরও পড়ুন : বায়ুদূষণে বিশ্বের শীর্ষ পাঁচ শহরের তালিকায় ঢাকা

একিউআই মানদণ্ড

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
  • ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
  • বিশেষজ্ঞদের মতে, একিউআই যত বাড়ে, ততই স্বাস্থ্যঝুঁকি তীব্র হয়। শিশু, প্রবীণ, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে স্ট্রোক, হৃদ্‌রোগ, ফুসফুস ক্যান্সার, শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত জটিলতা উল্লেখযোগ্য।

আইকিউএয়ার জানিয়েছে, বায়ুদূষণ সূচক নির্ধারণে প্রধানত পাঁচ ধরনের দূষক উপাদান বিবেচনা করা হয়—পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), সালফার ডাই-অক্সাইড (SO₂), কার্বন মনোক্সাইড (CO) এবং ওজোন (O₃)।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণ সূচকে আজ শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত?

সর্বশেষ আপডেট : ১১:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫