১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনার দামে আরও এক লাফ, হলো ইতিহাসে সবোর্চ্চ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও রেকর্ড গড়লো সোনার দাম। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, এই দামে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

আরও পড়ুন : ইতিহাস গড়ল সোনার দাম

এর আগে, সবশেষ গত ৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতদিন ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে। আর দাম কমানো হয়েছে ১৬ বার।

এর আগে সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বাড়ানো হয়েছিল সোনার দাম।

অন্যদিকে ২০১৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৭ বার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সোনার দামে আরও এক লাফ, হলো ইতিহাসে সবোর্চ্চ

সর্বশেষ আপডেট : ১০:০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫