দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ জানিয়েছেন, তার শৈশবের এক বিশেষ স্মৃতির কারণে তিনি আসন্ন চলচ্চিত্রের নাম রেখেছেন ‘ইডলি কড়াই’।
অভিনেতা জানান, ছোটবেলায় ইডলি ছিল তার সবচেয়ে প্রিয় খাবার। কিন্তু পরিবারে আর্থিক অভাব থাকায় প্রতিদিন তা খাওয়ার সুযোগ হতো না। সেই সময় বোন ও আত্মীয়দের সঙ্গে তিনি ভোরবেলা পাড়া থেকে ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। ফুল বিক্রির টাকায় তারা ইডলি কিনে খেতেন।
আরও পড়ুন : ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির বিশেষ নির্দেশনা
ধানুশ বলেন,“পরিশ্রম করে উপার্জিত টাকায় কেনা ইডলির স্বাদ ও আনন্দের সঙ্গে আর কিছু তুলনা করা যায় না। শৈশবে আমরা যে স্বাদ পেয়েছি, তা কোনো রেস্টুরেন্টের খাবারে পাওয়া সম্ভব নয়।
এই অভিজ্ঞতার স্মৃতিই তাকে নতুন ছবির নামকরণে অনুপ্রাণিত করেছে।
তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নেটিজেন অভিনেতার কথায় বিশ্বাস করছেন না। কারও মতে, ধানুশ একজন পরিচালকের সন্তান হওয়ায় তার পরিবারের আর্থিক টানাপোড়েনের কথা বাস্তবসম্মত মনে হয় না।
ঢাকা ডেস্ক 









