ঝিনাইদহের প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত নেতা। পরে আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। বৃহস্পতিবার রাতেও একই ঘটনার সময় আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।
তবে বিষয়টি খুব গোপনীয়ভাবে মীমাংসা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানাজানি হয়।
ওই পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে বিল্লাল হোসেন। তখন আমরা জানতে পেরে তাকে আটক করি।
আরও পড়ুন : দাওয়াত না পেয়ে মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে, নষ্ট করে ফেসবুকে পোস্ট
এ বিষয়ে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ডেস্ক 









