১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 101

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হন মাহমুদুর রহমান। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন।

আরও পড়ুন : আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে ৮ সেপ্টেম্বর তিনজন এবং ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দেন। তিনি শেখ হাসিনা ও কামালের নির্দেশে গত বছরের জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে বলে দাবি করেন এবং এ ঘটনায় ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান।

সাক্ষীদের জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের আন্দোলন চলাকালে দেশব্যাপী হত্যাযজ্ঞ চালানো হয়, যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের দায়ী করা হয়েছে। শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট ৮১ জন সাক্ষী তালিকাভুক্ত রয়েছেন এ মামলায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শুরু

সর্বশেষ আপডেট : ১২:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫