০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশে এসেছিলেন চিকিৎসা নিতে, কিন্তু ট্রাক কেড়ে নিল প্রাণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 109

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালাল পৌরসভার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।

আরও পড়ুন : আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, চার দালালের কারাদণ্ড

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করে।

নিহতের বড় ভাই শাহাদাত জানান, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য কিছুদিন আগে শাহজালাল প্রবাস থেকে দেশে ফেরেন। সোমবার ভোরে তিনি নামাজ পড়তে মসজিদের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে পিছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশে এসেছিলেন চিকিৎসা নিতে, কিন্তু ট্রাক কেড়ে নিল প্রাণ

সর্বশেষ আপডেট : ০২:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫