০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘১২ হাজার ৮৭৭ জনকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে’ 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 86

ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন , জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ১২ হাজার ৮৭৭ জনকে প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১২ হাজার ৮৭৭ জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে।

তিনি বলেন, এ ছাড়াও আর্ন প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ যুবক ও যুবা ও নারীদের প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। একইসঙ্গে জাতীয় যুব নীতিমালা হালনাগাদ যুব উদোক্তা নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন : ৯ জেলায় বন্যা নিয়ে বিশেষ সতর্কবার্তা

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে এসেছে সাম্য, ন্যায়-বিচার, নাগরিক মর্যাদা, গণতন্ত্র ও সমৃদ্ধির এক নতুন বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ। সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্ম হবে সবচেয়ে বড় চালিকা শক্তি। এই যুব সমাজ দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘১২ হাজার ৮৭৭ জনকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে’ 

সর্বশেষ আপডেট : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫