০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, চার দালালের কারাদণ্ড

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 87

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাব-২ এর বিশেষ অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পাসপোর্ট প্রক্রিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা সংঘবদ্ধ দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন : তরুণদের সম্মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নত মানবিক রাষ্ট্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, এসব দালাল সাধারণ প্রার্থীদের ফরম পূরণ, সত্যায়ন, ভুল সংশোধন ও দ্রুত ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা করছিল। বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমনকি কেউ তাদের প্রস্তাবে রাজি না হলে নানা কায়দায় হয়রানি করা হতো।

তিনি আরও বলেন, পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্বেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি এবং মাইকিং করা হলেও চক্রটি কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। অবশেষে তাদের হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী প্রমাণিত হওয়ায় কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং পাসপোর্ট অফিসকেন্দ্রিক দালাল চক্রকে নির্মূল করতে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, চার দালালের কারাদণ্ড

সর্বশেষ আপডেট : ০১:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫