০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন মার্কিন নাগরিক, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 61

মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত মিন্টো রোডের একটি এলাকায়। ছবি : সংগৃহীত

ঢাকায় মন্ত্রিপাড়ায় গাড়িতে করে ঘোরাঘুরি করছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। সন্দেহ হলে পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাকে আটক করে পুলিশ।

পরবর্তীতে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে হওয়া মামলা থেকে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এনায়েত করিম চৌধুরী। ওই সময় তার গাড়িটি থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ সময় তার কাছ থেকে পাওয়া দুটি আইফোন জব্দ করা হয়। ফোন বিশ্লেষণ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন : রাজধানীতে সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

রমনা মডেল থানার এসআই মো. আজিজুল হাকিম জানান, তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন মার্কিন নাগরিক, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫